শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ সাত দফা দাবিতে সিলেট নগরে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।আজ মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। পরে মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্টে গিয়ে সাত দফা কর্মসূচি ঘোষণা করেন।
দুপুরে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ লেখা ব্যানার নিয়ে তারা সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে তারা নগরের জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে কর্মসূচি শেষ করেন।এ সময় সাত দফা উত্থাপন করে তারা জানান, অবিলম্বে দাবিগুলো মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হ...