মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে হোঁচট খেয়েছে ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার ‘গানমাস্টার জি৯’। আয়ের খাতায় আশানুরূপ সাড়া না মিললেও, সিনেমাটি এখন আলোচনায় উঠে এসেছে ভিন্ন এক বিতর্কে। সিনেমাটিতে অভিনেত্রী অবনীত কৌরের একটি নাচের গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।সম্প্রতি অবনীতের এই বিশেষ গানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। গানটির কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নারীকে পণ্য হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। এমনকি ‘পেড্ডি’...