সাইবার সিকিউরিটি পরীক্ষার সময় ত্রুটির কারণে নিজেদের তৈরি ক্লাউড এআই মডেল তিন কোম্পানির সিস্টেমে হ্যাকিং বা অননুমোদিত প্রবেশ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। রাইভাল ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট হ্যাকিংয়ের ঘটনা প্রকাশের ঠিক কদিন পরই এ তথ্য সামনে এলো।
অ্যানথ্রোপিক জানিয়েছে, পরীক্ষার সময় মডেলগুলোর ইন্টারনেটে প্রবেশাধিকার না থাকলেও একটি ভুল বোঝাবুঝির কারণে উন্মুক্ত ইন্টারনেটে যুক্ত হয়ে পড়ে ক্লাউড মডেলগুলো। পরে বাস্তব জগতের তিনটি প্রতিষ্ঠানের পরিকাঠাম...