কক্সবাজারের উখিয়ায় ২৪ দিন ধরে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। তবে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব। উদ্ধার হওয়া ব্যক্তি মো. ইমতিয়াজ আলম (৫২)। তিনি নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।আজ রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৫। র্যাব জানায়, গত ৪ জুন রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে। পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থান...