বগুড়ার শেরপুরে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে কৌশলে ডেকে নিয়ে নয় শিক্ষার্থীকে আটকে রেখে ছবি-ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। প্রায় আট ঘণ্টা আটকে থাকা শিক্ষার্থীদের বুকে পরিচয়পত্রের মতো কার্ড ধরে ক্যামেরার সামনে মুখ ও ঘাড় বিভিন্ন দিকে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। একই পদ্ধতিতে আগে আরও কিশোরের ছবি-ভিডিও ধারণের তথ্য পাওয়ায় ঘটনাটির সঙ্গে কোনো সাইবার অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে শেরপুর পৌরসভার মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির নয় শিক্ষার্থীক...