সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি এখন আলোচনার বড় বিষয়। তাদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য এখনো মেলেনি, কিন্তু তথ্য ছড়ানো বন্ধ নেই। সেই তথ্যের ভিড়ে একটি ভিডিও ছড়াচ্ছে এখন ফেসবুকে।দাবি করা হচ্ছে, এই ভিডিও দেখেই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন এই দুই বাংলাদেশি নারী-পুরুষ। তারপর বিচারের পর গত ১৪ অক্টোবর কার্যকর হয় মৃত্যুদণ্ডাদেশ।কিন্তু যাচাই করে ভিডিওটির সত্যতা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।গত ১৫ অক্টোবর সৌদি আরবের স...