উৎপাদন ও সেবা খাতের দেশীয় কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার (প্রেফারেন্স শেয়ার) ইস্যু করতে পারবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু, রূপান্তর ও নগদায়ন এবং শেয়ারের বিপরীতে লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ বিদেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ করে অগ্রাধিকার শেয়ার ইস্যু করলে লভ্যাংশ ও নগদায়নের অর্থ ফেরত পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না। তবে শেয়ার কেনার অর্থ অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলে বিদেশি মুদ্রায় বাংল...