(পূর্ব প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর প্রস্তুতি
৩. বিপ্লবী বিচারালয় কী?
উত্তর: বিপ্লবী বিচারালয় হলো বিপ্লববিরোধী ব্যক্তিদের বিচারের জন্য গঠিত এক বিশেষ আদালত। ফরাসি বিপ্লবের পরে সন্ত্রাসের রাজত্ব ছিল একটি উল্লেখযোগ্য অধ্যায়, যার ব্যাপ্তিকাল ছিল ১৭৯৩ থেকে ১৭৯৪ পর্যন্ত। সে সময় জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ারের নেতৃত্বে গঠিত জননিরাপত্তা কমিটি রাষ্ট্রের সব দায়িত্ব গ্রহণ করে সন্ত্রাসবাদী শাসন পরিচালনা করেছিল। এই কমিটি কর্তৃক গৃহীত কিছু ব্যবস্থার মধ্যে অন্যতম হলো বিপ্লবী বিচার...