রেমিট্যান্স প্রবাহকে আরও কার্যকর করা, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব (এনআরসিটিএ) চালু করেছে বাংলাদেশ ব্যাংক।এ বিষয়ে আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি ও বিনিয়োগ বিভাগ।এতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে প্রেরিত বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব খুলতে পারবেন। হিসাবটি সঞ্চয়ী, চলতি কিংবা স্থা...