আন্ধারমানিক
থেকে ফেরার পথে চাইম্প্রা ঝিরিতে
দেখা হয়েছিল ভালুকের সঙ্গে। সেই গল্প শুনিয়েছেন
সত্যজিৎ কাঞ্জিলাল
বান্দরবানের চাইম্প্রা ঝিরিঅন্ধকার রাত। মাইকোয়াপাড়ার খাড়া পাহাড় বেয়ে নামতেই চাইম্প্রা ঝিরি। মাঘ মাসের হাড় কাঁপানো শীতে বিপজ্জনক এই ঝিরি পেরিয়ে যেতে হবে বোলাইপাড়ায়। সাপখোপ, জলজ পোকামাকড় তো আছেই; সেই সঙ্গে আছে বড়-ছোট নানা আকৃতির পিচ্ছিল পাথর। তবে চাইম্প্রা ঝিরিতে আরও বড় চমক অপেক্ষা করে আছে, সেটাই বা কে জানত?
বান্দরবানের গহিনে আন্ধারমানিক অভিযানের পুরো ট্রেইলটাই ভীষণ রোমাঞ্চকর আর বিপৎসংকু...