হায়দরাবাদে একের পর এক বাসায় চুরির অভিযোগে ২৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পাঁচটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ। স্বামীর অজান্তে অনলাইনে বাড়িতে ঢুকে চুরি করার কৌশল শিখেছিলেন তিনি। পরিচয় গোপন রাখতে চুরির সময় পরতেন বোরকা।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নারীর নাম পাগা জয়া। তার কাছ থেকে সোনা ও রুপার গয়না, নগদ টাকা এবং একটি আইফোন ১৭ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট মূল্য প্রায় ৭০ লাখ রুপি।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিলাসী জীবনযাপনের খরচ জোগাতে চুরির পথ বেছে নিয়েছিলেন ওই...