বৈচিত্র্যময় অভিনয় গুণে বড় পর্দায় অনবদ্য ছিলেন ঢাকাই সিনেমার খলনায়ক ওয়াসীমুল বারী রাজীব। ২০০৪ সালের ১৪ নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। তার স্মরণে আগামীকাল রবিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল ও আলোচনা সভার। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, ভবিষ্যতে রাজীব স্মরণে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।