‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের ইতিহাসের আলোকবর্তিকা এবং জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ প্রেরণার উৎস।’আজ বুধবার নেপালের কাঠমান্ডুতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস। সেখানে এ মন্তব্য করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ড. আমানুল্লাহ বলছিলেন, ‘অন্যায়, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণদের এই আত্মত্যাগ বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক ভোরের সূচনা করেছে। শহীদদের রক্তের ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়; তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের...