বগুড়ার শেরপুরে অটোরিকশা ছিনিয়ে নিতে চালক আসাদুল ইসলামকে (২৬) হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিচিত রিয়াদ হোসেন (২১) ও তার নানি রেহানা বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, হত্যার পর মরদেহ নদীতে ফেলে গুম করার চেষ্টায় রিয়াদকে সহযোগিতা করেন তার নানি।আজ রবিবার ভোররাতে বগুড়ার গাবতলীর চকমুড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে নানি-নাতিকে গ্রেপ্তার করে শেরপুর থানা-পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া শহর থেকে আসাদুলের অটোরিকশা এবং শেরপুরের রণবীরবালা এলাকায় করতোয়া নদী থেকে হত্যায়...