১৪৯২ সাল। আটলান্টিকের উত্তাল জলরাশি পেরিয়ে অজানার সন্ধানে এগিয়ে চলেছে জেনোয়ায় জন্ম নেওয়া নাবিক ও সমুদ্র অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের জাহাজ। স্পেনের রাজা-রানির পৃষ্ঠপোষকতায় দীর্ঘ সমুদ্রযাত্রা। লক্ষ্য এশিয়ায় পৌঁছানোর নতুন পথ। একসময় সামনে দেখা দিল ভূখণ্ড। কলম্বাস ভাবলেন, এশিয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। অথচ তাঁর অজান্তেই খুলে যাচ্ছে ইতিহাসের নতুন অধ্যায়। ইউরোপের চেনা মানচিত্রে জায়গা করে নিচ্ছে এক বিস্ময়কর ভূখণ্ড।কিন্তু ইতিহাসের কী বিচিত্র পরিহাস! যে কলম্বাসের অভিযানে ইউরোপীয়দের সামনে নতুন পৃথিবীর দু...