ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য আবারও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে বিএনপি। পতিত আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় এবার সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীসহ সব গণতান্ত্রিক শক্তিকে পাশে চায় ক্ষমতাসীন দলটি। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গেও নতুন করে যোগাযোগ শুরু করতে যাচ্ছে বিএনপি।
এরই অংশ হিসেবে গত বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলাম...