রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও উৎসবের আমেজে জার্মানির মিউনিখের ঐতিহ্যবাহী অক্টোবরফেস্টে এবার দর্শনার্থীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। জার্মানির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়েছেন। আর এই উৎসবের প্রায় ৬৭ লাখ এক লিটার বিয়ারের ক্যান বিক্রি হয়েছে।রোববার ( ৪ অক্টোবর) জার্মানির মিউনিখে দুই সপ্তাহ ধরে চলা বিশ্বখ্যাত বিয়ার উৎসব অক্টোবর ফেস্টের ২০২৬ সালের আসর শেষ হয়েছে। আয়োজকদের হিসাব অনুযায়ী, এবার উৎসবে প্রায় ৭৪ লাখ মানুষ অংশ নিয়েছেন। ১৬ দিনের এই আয়োজনে এত বিপুলসংখ্যক দর্শনার্থী আগে কখ...