দীর্ঘদিনের কাশি, কফ বা হাঁটাচলার সময় শ্বাসকষ্ট হওয়া ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (COPD) লক্ষণ হতে পারে, যা বিশ্ব জুড়ে মৃত্যুর অন্যতম কারণ। লিখেছেন ডা. মো. শাহজাদা তাবরেজ
সিওপিডি কী?
সিওপিডি এমন একটি দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, যেখানে শ্বাসনালিতে স্থায়ী প্রদাহ ও সংকোচন এবং ফুসফুসের বায়ুথলির ক্ষতির কারণে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। ফলে রোগী ধীরে ধীরে শ্বাসকষ্টে ভুগতে থাকেন। সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও সঠিক সময় শনাক্ত, সঠিক চিকিৎসা এবং জীবনযাপনে পরিবর্...