রাজধানীর খিলক্ষেতে পুলিশের ঊর্ধ্বতন
এক কর্মকর্তার বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে ২৬ জন নারীসহ অন্তত ৮৫ জনকে
গ্রেপ্তার ও সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন
১০১ জন নাগরিক। আটক ও দণ্ডিত ব্যক্তিদের অবিলম্বে মুক্তি, ঘটনার স্বাধীন তদন্ত এবং
আইন লঙ্ঘনকারীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে
নাগরিকেরা বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবীর
সঙ্গে পরামর্শের সুযোগ দেওয়া হয়নি বলে যে অভিযোগ উঠেছে...