নিজেদের মেধা, শ্রম ও উদ্যোগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা নারীদের স্বীকৃতি ও উৎসাহ দিতে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন।আজ রবিবার বিকালে রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে চাঁদপুরের মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠান নির্মাতা ড. জাকিয়া সুলতানা।...