হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একে একে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা শাখার ৫ নেতা। গত ৩ দিনে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পৃথক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগকারী নেতারা হলেন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সুবেল মিয়া, সদস্য শাহ আলম ও মো. মমিন মিয়া। ভিডিও বার্তায় তারা পদত্যাগের পেছনে একাধিক কারণ তুলে ধরেন। তাদের ভাষ্য অনুযায়ী, দলীয় আদর্শিক বিচ্যুতি, সাংগঠনিক অনিয়ম, কোরামবাজির রাজনীতি...