বাগেরহাট জেলা জজ আদালতের চার সরকারি সহকারী কৌঁসুলি (পিপি প্যানেলভুক্ত) একযোগে পদত্যাগ করেছেন। আজ রবিবার দুপুরে তারা বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগকারী আইনজীবীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোস্তাইন বিল্লাহ, এপিপি রফিকুল ইসলাম স্বপন এবং সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ।পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
আরও পড়ুন...