গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক কর্মীকে (ডিস্ট্রিবিউটর) গুলি করে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় ঘটে এ ঘটনা।গুলিতে আহত হয়েছেন ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের অ্যাকাউন্টস ম্যানেজার (হিসাব ব্যবস্থাপক) হিমেল। এ ছাড়া প্রাইভেট কারে থাকা চালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদও আহত। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুরে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডি...