গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।আজ শনিবার দুপুরের পর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের এ বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।শ্রমিকদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন-ভাতা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা...