ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত
হওয়ার পর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে
হাজির হলেই গ্রেপ্তার হবেন।
পাসপোর্ট চেয়ে আবেদনকারী শেখ
হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানানোর পর একথা জানালেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র
মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৮৪টি মিশন রয়েছে।
প্রতিটি মিশনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ফলে শেখ হাসিনা বাংলাদেশের
যেকোনো মিশনে উপ...