রাজধানীর হাজারীবাগের ১৩ বছর বয়সী কিশোরী মায়ের কাছে তার ৭ মাস বয়সী শিশুকে আপাতত রাখার সিদ্ধান্ত দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। তবে শিশুটির দেখভালের পাশাপাশি কিশোরী মাকে ফেসবুক ও টিকটকসহ সামাজিক মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানালেন, বিদ্যমান আইন ও শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত ৭ মাস বয়সী শিশুটি তার মায়ের কাছেই থাক...