বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিবের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে ১২-দলীয় জোট। আজ বুধবার বিকালে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় ১২-দলীয় জোটপ্রধানের বাসায় অনুষ্ঠিত হয় এ দোয়া মাহফিল। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ১২-দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘নজরুল ইসলাম খান দেশের গণতান্ত্রিক আন্দোলনের এ...