ছয় বছরের দূরত্ব পেরিয়ে নিজের জন্মভূমির মাটিতে ফিরেছেন প্রিন্স হ্যারি। রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, পরিচয়ের প্রশ্ন এবং ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনার মধ্যেই গত বৃহস্পতিবার লন্ডনের এক মঞ্চে আবার দেখা গেল প্রিন্স হ্যারিকে।
‘ফিরে এসে ভালো লাগছে’, ব্রিটেনে ফেরার পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে এমনই অনুভূতি জানালেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। আহত, অসুস্থ ও যুদ্ধের অভিজ্ঞতা বহন করা সেনাসদস্যদের সম্মানে আয়োজিত প্রথম ‘ইনভিক্টাস স্পিরিট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন জীবনের সূচনা করলেন তিনি।...