কম দামের পণ্য আমদানিতে নতুন শুল্ক ও হ্যান্ডলিং ফি আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে চীনের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় চাপ সৃষ্টি হয়েছে। অতি স্বল্পমূল্যের পোশাক ও পণ্য আমদানি ব্যয়বহুল হয়ে ওঠায় ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যাভিয়েশনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এভিয়ানের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ইইউতে চীন থেকে কম মূল্যের ই-কমার্স পণ্যের আকাশপথে চালান আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। মূলত নীতিগত প...