নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার বাম পা ও উরুতে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানের ঘটনা এটি। গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজিবাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চে...