সাউথইস্ট ব্যাংক এবং ক্লিনিকল লিমিটেডের মধ্যে চুক্তি সইয়ের মাধ্যমে যৌথভাবে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা একটি ভিসা কার্ডেই ব্যাংকিং সুবিধা ও আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের এমডি খালিদ মাহমুদ খান এবং ক্লিনিকলের চেয়ারম্যান মালিক তালহা ইসমাইল বারী কার্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...