ছোট্ট
জান্নাতুলের মা-বাবার অপেক্ষার
প্রহর আজ নিদারুণ যন্ত্রণায়
রূপ নিয়েছে। তার গলায় বাসা
বেঁধেছে নীরব ঘাতক বিরল
‘হেমানজিওমা টিউমার’। ফলে শ্বাস
নিতে বা খেতে গেলে
ভীষণ কষ্ট হয়। যে
বয়সে তার হাসিতে বাড়ি
মেতে থাকার কথা, সে বয়সে
হাসপাতালের বিছানায় এই মিষ্টি মেয়ে
লড়ছে বাঁচার লড়াই।
জান্নাতুলের
বয়স যখন মাত্র দুই
মাস, তখন এই রোগের
উপসর্গ ধরা পড়ে। চিকিৎসকরা
প্রথমে আশ্বস্ত করলেও, ছয়-সাত মাস
বয়সে টিউমারটি ভয়ংকর রূপ নেয়। বাবা
ইসমাইল মেয়েকে বাঁচাতে চট্টগ্রাম ও ঢাকার বড়
হাসপাতালগুলোতে ছুটেছেন...