বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতের স্বর্ণযুগের দুই কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার ও কালজয়ী শিল্পী-সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি ভালোবাসা ও গভীর শ্রদ্ধা নিবেদনে সুরের আবেশে ভরা এক অনন্য সন্ধ্যার আয়োজন করেছে ‘ঠুমরী’। ‘সুস্থ সঙ্গীত, সুন্দর ভাবনা...’— এই স্লোগান ধারণ করে ২৬ সেপ্টেম্বর শনিবার ধানমন্ডি ক্লাবের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ সঙ্গীত সন্ধ্যা। গান ও অভিনয়ের কালজয়ী যুগলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের এই আয়োজন সঙ্গীতপ্রেমীদের মনে জাগিয়ে তোলে বাংলা শিল্প-সংস্কৃতির এক সোনালি অধ্যায়ের...