বিএনপির
কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুমের ঘটনার ১৪ বছরের বেশি সময় পর
সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার মো.
সাইফুর রহমানকে। ২০১২ সালে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় স্কোয়াড্রন লিডার পদে র্যাবের
গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন তিনি।
সশস্ত্র বাহিনীর
একটি সূত্র জানিয়েছে,
মঙ্গলবার সাইফুর রহমানকে আটক করে বিমান বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
তবে আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে এ বিষয়ে কোন তথ্য জানান হয়নি।
জানা যায়, অবসরে
যাওয়ার আগে...