আর্জেন্টিনার জাতীয় দল
থেকে লিওনেল মেসির ঐতিহাসিক অবসরের পর থেকেই ফুটবল বিশ্বে চলছে নানা আলোচনা। আলবিসেলেস্তেদের
এই মহাতারকার ভবিষ্যৎ ও বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছেন বোকা জুনিয়র্সের সভাপতি
ও আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি ফুটবলার হুয়ান রোমান রিকুয়েলমে। তিনি বলেছেন, মেসির
এখন আর আর্জেন্টাইন ফুটবলে ফিরে আসার কোনো প্রয়োজন নেই; বরং তার মার্কিন মুলুকেই শান্তিতে
খেলা চালিয়ে যাওয়া উচিত।
২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত
জাতীয় দলে মেসির সাথে একসময়ে খেলার সুবাদে দুজনের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। ২০০৮
বে...