আট বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে শুরু হয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে বহুল আলোচিত ফৌজদারি মামলার বিচারকাজ। এইচএসসিবি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের সঙ্গে প্রতারণা, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা পরিচালনা, অর্থ পাচার ও পাঁচটি মার্কিন কোম্পানির বাণিজ্য গোপনীয়তা চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ ছাড়া উত্তর কোরিয়ায় লেনদেনের তথ্য গোপনের অভিযোগও রয়েছে।
২০১৮ সালে ভ্যাংকুভারে হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝৌর গ্রেপ্তারের মধ্য দিয়ে এই আইনি লড়া...