চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মোস্তাক আহমেদ নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তার স্ত্রী কর্মস্থল থেকে ফিরে স্বামীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।আজ বুধবার রাতে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকার ব্রিকফিল্ড গলিতে এ ঘটনা ঘটে।নিহত মোস্তাক আহমেদের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। তিনি কোনো কাজকর্ম করতেন না। তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্...