আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অনেক দিন ধরেই
অসুস্থ। গত বৃহস্পতিবার থেকে তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। কিডনিসহ
নানা জটিল রোগে আক্রান্ত হারুন বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। তার
সুস্থতা কামনায় আবাহনীর সাবেক-বর্তমান সব ক্রীড়াবিদ, সংগঠক, সমর্থক থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের
শুভানুধ্যায়ীর কাছে দোয়া চেয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা।
হারুনের শারীরিক অবস্থা জানিয়ে তার সহধর্মিণী জেবুন নেসা হারুন
বলেছেন, ‘ল্যাবএইড হাসপাতালে নিয়মিত তার ডায়...