উচ্চশিক্ষার প্রয়োজনে ২০২২ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যে
আসি। বাংলাদেশে হা-মীম গ্রুপের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে সাপ্লাই চেইন
অফিসার হিসেবে কাজ করতাম। পরে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে লজিস্টিকস
অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করি। বাংলাদেশের
প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে এখানকার শিক্ষাব্যবস্থার কিছু উল্লেখযোগ্য পার্থক্য
রয়েছে। শুধু বই পড়ে পরীক্ষা দিলেই চলে না; বরং শিক্ষার্থীদের প্রচুর অ্যাসাইনমেন্ট,
প্রেজেন্টেশন, গ্রুপ...