ইসরায়েলপন্থী প্রভাবশালী লবিং গোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) বিপরীতে ‘হাবিবি প্যাক’ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আইপ্যাকের প্রভাব মোকাবিলা এবং অন্য প্রার্থীদের নির্বাচনী তহবিল জোগাতে নতুন এই রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন তিনি।নির্বাচনের দুই দিন পর, ৫ নভেম্বর, ফেডারেল নির্বাচন কমিশনে ‘হাবিবি প্যাক’ গঠনের আবেদন করেন এল-সায়েদ। কমিশনের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে বৃহস্পতিবার তিনি সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেন। এটি তার নিজের নির...