রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ীমুখী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প...