শিশুরা ফুলের মতো কোমল। তাদের হাসি, সরলতা ও নিষ্পাপ আচরণ মানুষের হৃদয়ে
মমত্ববোধ জাগিয়ে তোলে। একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খাবার, পোশাক, শিক্ষা ও
চিকিৎসার পাশাপাশি প্রয়োজন ভালোবাসা, নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি।
বিশেষত মা-বাবা, পরিবারের
সদস্য ও শিক্ষকদের স্নেহ শিশুর আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিন্তু শিশুকে আদর করার নামে কী করা যাবে, কী করা যাবে না, কোথায়
স্নেহের সীমা এবং কীভাবে শিশুর মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করতে হবে, সে বিষয়ে
সচেতনতা জরুরি। সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্র...