সংক্রামক রোগের বিস্তার রোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।আজ বুধবার নগরের হাতেখড়ি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশন (ডব্লিউএসইউপি) এবং হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।অনুষ...