ফ্লোরে ছড়িয়ে-ছিটিয়ে তালপাতা। শিশুদের কিচিরমিচির ঘর জুড়ে। এক হাতে বাঁশের কঞ্চি, আরেক হাতে তালপাতা। দোয়াতের কালিতে কঞ্চি ডুবিয়ে পাতায় বর্ণমালা লেখা শিখছে তারা।এ দৃশ্য হাজার বছর আগের নয়, এই সময়ের। স্লেট-চক, ব্ল্যাকবোর্ড পেরিয়ে বর্ণমালার হাতেখড়ির মাধ্যম যখন নানা ডিভাইস, তখন এমন তালপাতার...