সুনামগঞ্জের দিরাইয়ে বাধা-আপত্তির কারণে জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি গানের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।
এ ঘটনা ঘটেছে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে।স্থানীয়রা জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগের পর গানের আয়োজন করেছেন না আয়োজকরা। অভিযোগের পর পুলিশের সঙ্গে আলোচনা করে গান-বাজনা করবেন না বলে আশ্বাস দিয়েছেন আয়োজকেরা। এভাবেই বিষয়টির মীমাংসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, হাতিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শওকত আলী সংগীতপ্রেমী, তিনি নিজেও গানবাজনা করেন। মেয়ের জন্মদিন পালন...