নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাঁচটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা সকল মাঝি মাল্লা জীবিত উদ্ধার হয়েছে।আজ বুধবার সকালে নিঝুম দ্বীপের কাছাকাছি এরিয়ায় বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে তিনটি উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের এবং বাকী দুটি চরফেশন এলাকার।আমতলী ঘাটের তিনটি ট্রলারের মালিক লৎফুল্লাহিল নিশান,
নাসির মাঝি ও জাহেদ মাঝি।ট্রলার ডুবির ঘটনার বিষয়ে মালিক লুৎফুল্লাহিল নিশান জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠে। এ...