ঢাকার খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, ক্যান্সারের সঙ্গে অসম লড়াই, আশা-ভালোবাসা আর কান্না-হাসির গল্প নিয়ে নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’ নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান। সিনেমাটির ফাইনাল কাট সম্পন্ন হয়েছে। নতুন বছরের শুরুতেই মুক্তির প্রস্তুতি চলছে।ভিলা দু সিনেমার ব্যানারে নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ফজলুল হক, আয়মন শিমলা, ইয়াশফা তাসনিয়া মল্লিক, ওমর ফারুক, থ্রিধা পাল মান ও শব্দ।বিয়ের এক মাস পর বউয়ের ক্যান্সার ধরা পড়লে সোহেল বউকে বাঁচাতে ঢাকার বিভ...