মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও মশারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধও উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল ও হাওরী খালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর র...