এলপিজি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সাধারণ মানুষকে খালি সিলিন্ডার ও হাঁড়ি-পাতিল নিয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সরকার রান্নাঘর পর্যন্ত চলে গেছে। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে অযৌক্তিকভাবে বাড়ানো গ্যাসের দাম কমাতে হবে।আজ সোমবার রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এনসিপির কার্যালয়ের নিচে ২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা ব...