দীর্ঘদিন ধরে হাঁটুর অসহ্য ব্যথা। একটু হাঁটলেই কষ্ট। সিঁড়ি ভাঙা তো দূরের কথা, স্বাভাবিকভাবে হাঁটু ভাঁজ করাও কঠিন হয়ে পড়েছিল ৬০ বছরের বিবিজানের। চাঁপাইনবাবগঞ্জের এই বৃদ্ধার জীবনে সেই কষ্টের অবসানের পথে এবার নতুন আশার আলো জ্বালল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল।সোমবার (১৪ সেপ্টেম্বর) রামেক হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়েছে। অস্টিওআর্থরাইটিসে গুরুতর ক্ষতিগ্রস্ত বিবিজানের একটি হাঁটু সফলভাবে প্রতিস্থাপন করেন হাসপাতালের অর্থোপেডিকস সার্জারি বিভাগের চিকিৎসকেরা। এর ম...